রাজধানীর মগবাজারের ওয়্যারলেসে একটি ভবনে বিস্ফোরণের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসেন গণমাধ্যমকে জানিয়েছেন তিনি। তদন্ত কমিটি সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিবে বলে জানান তিনি। রবিবার (২৭ জুন) রাতে ঘটনাস্থলে সাংবাদিকদেরকে ব্রিফিংয়ের সময় এ কথা বলেন।
শিরোনাম
- অবৈধ অভিবাসী ঠেকাতে মালয়েশিয়ায় ৬ দফা দাবি
- * * * *
- ‘স্বাধীন তদন্ত ক্ষমতা না থাকলে গুম ও মানবাধিকার কমিশনের কোনো দরকার নেই’
- * * * *
- রিয়াল-বার্সার ম্যাচ কবে, কোথায় ও কার বিপক্ষে
- * * * *
- স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী ও প্রভাবমুক্ত ভোটের আশ্বাস স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর
- * * * *
- বড় সুসংবাদ হতে যাচ্ছে পাবনার গ্যাসক্ষেত্র
- * * * *
সিঙ্গার শো-রুম
রাজধানীর মগবাজারে ফাস্টফুড শপ শর্মা হাউসে জমে থাকা গ্যাস থেকেই বিস্ফোরণের সূত্রপাত হয়ে থাকতে হতে পারে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স ও পুলিশ। বিস্ফোরণের প্রাথমিক পর্যায়ে এসি বিস্ফোরণের কথা জানা গেলেও পরে ফায়ার সার্ভিস ও পুলিশের কর্মকর্তারা এসে গ্যাস থেকে বিস্ফোরণের কথা জানান।
রাজধানীর মগবাজারের ওয়্যারলেস গেট এলাকায় ভয়াবহ এসি বিষ্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের ঘটনায় মৃত্যু বেড়ে ৭ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৩৯ জন দগ্ধ হয়েছেন বলে জানা গেছে। হতাহতদের বিস্তারিত তথ্য ও পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।